মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় বৃহস্পতিবার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী পাতাকাটা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী এমাদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে পৃথক অভিযানের সময় ফুলঝড়ি গ্রাম থেকে জসিমকে মাদক বেচাকেনার সময় ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
