জমি নিয়ে বিরোধের জেরে আহত এক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৩১

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে গঙ্গাচড়ায় প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় এক নারী আহত হয়েছেন।

এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গ্রামের বেলাল গংয়ের সঙ্গে ইয়াছিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন বেলাল ও তার ভাই জেলালসহ অন্যান্য লোকজন ইয়াছিনের বাড়িতে অগ্নিসংযোগ ও তার স্ত্রী জায়েদা খাতুনকে মারধর করে। এ ঘটনায় পুলিশ বেলাল হোসেনকে আটক করেছে।

গঙ্গাচড়া থানার এসআই তাজুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত মহিলাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।