সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৩২

রাজশাহী মেডিক্যাল কলেজে সায়েন্টিফিক সেমিনার

স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী মেডিক্যাল কলেজের আয়োজনে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন হোসাইন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব।

প্রস্তাবিত এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাট কাজের উদ্বোধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে শুক্রবার প্রস্তাবিত এবাদুল করিম বুলবুল উচ্চ বিদ্যালয়ের মাটি ভরাট কাজের উদ্বোধন হয়েছে। উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক এ কাজের উদ্বোধন করেন। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গ্রামের মিণ্টু মেম্বারের উদ্যোগে জামাল হাজীর দানকৃত ১০৫ শতক ভূমিতে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশ সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি নির্বাচিত হন মো. রবিউল হোসেন (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক হন আবদুল আজিজ (প্রজাপতি) প্রতীক। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম, আহসান উল্লাহ ও নির্বাচনী কমিশনার মাহাববুর রহমান।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০ শতাংশ কর্তনের জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি অমরেন্দ্র চাকমা।

 

 

০