আমরা জীবন ধারণের জন্য প্রতিদিনই কোনো না কোনো খাবার খাই। অনেক সময় অনেক সুস্বাদু খাবারও খেতে ইচ্ছা করে না। অনেকেই বলেন খেতে ইচ্ছা করছে না।
এই খাবারে অরুচির মধ্যে পেটে গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠ কাঠিন্য, লিভার ও কিডনির সমস্যা, অসুস্থতা বা কোনো ধরনের সংক্রমণজনিত কারণ, প্রবল মানসিক চাপ বা মাত্রাতিরিক্ত বিষণ্ণতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, একই ধরনের খাবার বারবার খাওয়াসহ নানা কারণে খাবারে অরুচি হতে পারে। আর ইদানীং কোভিড থেকে সেরে ওঠার পর অনেকের খেতে ইচ্ছা করছে না। এটাকে পোস্টকোভিড কম্পিলিকেশন বলে।
যে কারণেই খাবারে অরুচি হোক না কেন খাবারে রুচি ফিরিয়ে আনতে খাদ্য তালিকায় একটু পরিবর্তন আনতে পারেন। সামান্য মশলাযুক্ত খাবার খেতে পারেন, মেনুতে রাখতে পারেন পছন্দের খাবার, যেতে পারেন কোনো ভালো রেস্টুরেন্টে। এতেও যদি খাবারে রুচি ফিরে না আসে তবে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
