বিচ্ছেদে উন্নতি হয় আর্থিক অবস্থার 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪২

বিচ্ছেদ শব্দটির সাথে জুড়ে থাকে হাজারো কষ্টের গ্লানি। তবে জানেন কি বিচ্ছেদ কিন্তু আপনার জীবনে শাপে বর হতে পারে। কি অবাক হচ্ছেন? সদ্য প্রকাশিত একটি সমীক্ষার ফলাফল বলছে বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। 

কানাডায় ১৭০০ জনের উপর করা একটি ব্যাঙ্কের সমীক্ষায় জানা গেছে, বিচ্ছেদে আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। সমীক্ষায় প্রায় ৭৪ শতাংশ মানুষই জানাচ্ছেন, বিবাহিত থাকাকালীন বা পূর্ববর্তী সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার উন্নতি হয়েছে। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থার বিষয়ে তারা আরও আশাবাদী।

ভাবছেন কেন এমনটা হয়? সমীক্ষায় শতকরা ৫৭ জন বলেছেন, বিচ্ছেদের পর খরচ কমে গিয়েছে। এছাড়া ৫৪ শতাংশ মানুষ দাবি করেছেন, বিচ্ছেদের পর একা হিসেব নিকেশ করা অনেকটাই বেশি সহজ। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন