রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২ হাজার ৫ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬২৫ গ্রাম গাঁজা ও ৬৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এমএএম