সরকারি হাসপাতাল এনজিওদের কাছে দেওয়ার সিদ্ধান্ত বাতিল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১১

ব্যয় কমাতে কিছু সরকারি হাসপাতাল এনজিওদের কাছে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার।

রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম বলেন, ব্যয় কমাতে ২০০৭ সালে এনজিওদের কাছে কিছু হাসপাতাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এখন সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

দেশের হাসপাতালগুলোর মধ্যে অর্ধেক সরকারি আর অর্ধেক বেসরকারিভাবে পরিচালিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

ইত্তেফাক/এনএ