আগ্রহের শীর্ষে হাক্কানি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫২

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৭টির বা ২০ দশমিক ২৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার হাক্কানি পাল্পের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ টাকায়। লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৭ দশমিক ১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাক্কানি পাল্প ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ৯ দশমিক ৯৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৯ দশমিক ৯৫ শতাংশ, জিকিউ বলপেনের ৯ দশমিক ৯৩ শতাংশ, আজিজ পাইপসের ৮ দশমিক ৮৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭ দশমিক ৭৭ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৭ দশমিক ২৭ শতাংশ, এমবি ফার্মার ৭ দশমিক ২২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭ দশমিক ১৪ শতাংশ এবং মনোস্পুর পেপারের শেয়ারদর ৫ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।

 

ইত্তেফাক/ইউবি