কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। এছাড়া স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৭ ফেব্রুয়ারি।
 
রবিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়ে নিশ্চিত করেন।
 
অধ্যাপক ড. আবু তাহের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এবিষয়ে উপচার্যের সাথে কথা বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ২২ তারিখ সশরীরে ক্লাস-পরীক্ষা নিতে বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়া হবে।
 
প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, আমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা ২৭ তারিখ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে পারব। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
 
 
 
 
 
 
 
 
 
ইত্তেফাক/এসটিএম