জাবিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের সভাপতি, শিক্ষক, অফিসার, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপাচার্যের সঙ্গে ছিলেন।

উপাচার্যের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়ন, বিভিন্ন হল, বিভাগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে জাবি শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে উঠে।

ইত্তেফাক/এসটিএম