সিলেট অফিস
সিলেট সিটি করপোরেশন এলাকাকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষজ্ঞ ও সিসিকের কর্মকর্তাদের এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নগর ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবরের সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের পরিচালনায় সেমিনারে স্মার্ট সিটি বিনির্মাণে করণীয় সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপন করেন ব্র্যাকনেট লিমিটেডের সিইও সৈয়দ ফারুক আহমদ।
সেমিনারে সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, এসেসর চন্দন দাশ, কর কর্মকর্তা রমিজ উদ্দিন, লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, অংশুমান ভট্টাচার্য রাকুসহ সিসিকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
