ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে স্বীকৃতি দিচ্ছেন পুতিন! 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৫

পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত বিচ্ছিন্ন দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। সোমবার (২১ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আজ ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নেবেন।

এ নিয়ে পুতিন বলেন, ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে রাশিয়া স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। কিন্তু সেসব অঞ্চলকে দখল এবং নিজের ভূখণ্ডের অঞ্চলে পরিণত করছে না।  

এর আগে পুতিন জানান, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নেতারা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি পাওয়ার যে আহ্বান জানিয়েছেন তা তিনি বিবেচনা করছেন।  

এদিকে, এসব অঞ্চলকে রাশিয়া যেন স্বীকৃতি না দেয় এ নিয়ে পশ্চিমা বিশ্ব সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, এটি 'আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন' হবে।

পুতিন এমন সময় এই সিধান্তের কথা জানালেন যখন ইউক্রেন ইস্যুতে দেশটির পশ্চিমা বিশ্বের সঙ্গে যুদ্ধের দামামা বাজছে। তথ্যসূত্র: এনডিটিভি, আল জাজিরা। 

ইত্তেফাক/এসআর