আনকাট ছাড়পত্র পেল বসন্ত বিকেল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২১

আনকাট সেন্সর পেলো রফিক শিকদারের বসন্ত বিকেল ছবিটি।

এ প্রসঙ্গে নির্মাতা রফিক শিকদার বলেন, ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছি। এটি দেখার পর সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ভাই আমাকে একেবারে বুকে টেনে নিয়েছেন। প্রশংসা করেছেন অঞ্জনা ও অরুণা বিশ্বাস আপাসহ অন্যরাও। নিজেকে বেশ হালকা লাগছে। এই বসন্তে আসবে ‘বসন্ত বিকেল’।

গত ২০ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রথমবার জুটি হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ। সঙ্গে আছেন তানভীর তনু। ছবিতে আরও আছেন ওমর সানী, সুচরিতা, আমান রেজা প্রমুখ।

ইত্তেফাক/এমআর