ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ভরসা রাখুন মসুর ডালে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪

কর্মব্যস্ততা ভরা এই জীবনযাপনে হাজারটা কাজের ভিড়ে আলাদা করে ত্বকের যত্ন নেওয়ার বিষয়টি অনেকের ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে ওঠে না। তাই দীর্ঘদিনের অযত্নে ত্বকের উজ্জ্বলতা মিলিয়ে যায়। আয়নায় চেহারা দেখে মুখ ভার হয়ে ওঠে? চট করে ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ভরসা রাখতে পারেন আপনার রান্নাঘরের একটি সাধারণ উপকরণে। চলুন জেনে নেই কোন সে উপাদান: 

মসুর ডাল বেটে গুঁড়ো করে ফেস প্যাক বানিয়ে নিন। এটি আপনার ত্বক পরিষ্কার ঝকঝকে করে তুলবে সহজেই। ব্ল্যাকহেড বা ব্রণের সমস্যাতেও ভীষণ উপকারী মসুর ডাল। এটি নিয়মিত ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পরেনা। অসাধারণ এই প্রাকৃতিক স্ক্রাব ত্বকের কালচে ছোপ দূর করতে অনবদ্য। 

যা লাগবে

  • মসুর ডাল ১০০ গ্রাম 
  • দুধ ১ কাপ
  • চন্দন গুঁড়ো ২০ গ্রাম
  • কমলালেবুর খোসা   


যেভাবে বানাবেন  

প্রথমেই ১০০ গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে এক কাপ দুধে ভিজিয়ে রাখুন। এতে ২০ গ্রাম চন্দন গুঁড়োর সাথে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করতে পারলে আরও ভালো হয়। এবারে সব একত্রে ব্লেন্ড করে নিন বা পাটায় বেটেও ফেস প্যাক তৈরি করে নিতে পারেন। এই প্যাক প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করবে ত্বকে সেইসাথে ত্বকের কালচে ভাব কাটিয়ে আরও উজ্জ্বল ঝকঝকে করে তুলবে। কমলালেবুর খোসা মুখের অবাঞ্ছিত লোমও কমাতে সাহায্য করবে। 

প্যাক লাগিয়ে ভালভাবে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে অলিভ অয়েল দিতে আলতো করে ঘষে প্যাক তুলে নিন। এছাড়াও রোদে পোড়া কালচে ভাব সারিয়ে তুলতেও কিন্তু মসুর ডাল দারুণ কাজ করে। দইয়ের সাথে বেসন আর মসুর ডালের গুঁড়ো মিশিয়ে লাগিয়ে নিন ত্বকে।

আপনার ত্বক যদি খুব শুষ্ক হয়, তাহলেও মসুর ডাল ভালো ময়েশ্চারাইজারের মতো কাজ করে। এক টেবিল চামচ মসুর ডালের গুঁড়ো, দুধ আর ২ চা চামচ নারকেল একসঙ্গে মিশিয়ে ত্বকে দুই মিনিট লাগিয়ে রাখুন। এতে ত্বকে আর্দ্রতা ফিরে আসবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন