অচিরেই এ সরকারের বিদায় হবে: রিজভী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ছলচাতুরী করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। অচিরেই এ সরকারের বিদায় হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের মিঠাপুকুরে এতিম ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। অন্যদিকে  গ্যাস-পানি-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের অবস্থা আজ চরম সংকটে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি নেতা আনারুল ইসলাম নয়ন, গোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য নিশাত রহমান, সাবেক ছাত্র নেতা নাজির উদ্দিন বাবু প্রমুখ।  

ইত্তেফাক/ইউবি