ইত্তেফাক রিপোর্ট
শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় আজ শনিবার বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের একমাত্র মেয়ে শেখ আমেনা সুলতানা (শেখ সোনিয়া) ও তাঁর স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স তাদের দুই ছেলে জায়ান চৌধুরী ও জোহান চৌধুরীকে নিয়ে ছুটি কাটাতে শ্রীলংকায় বেড়াতে গিয়ে দেশটির রাজধানী কলম্বোর একটি হোটেলে ওঠেন। রবিবার জায়ানকে নিয়ে তার পিতা প্রিন্স নাস্তা করতে হোটেলের নিচে নামেন। ওই সময়ই হামলার ঘটনাটি ঘটে।
