শর্করাবিহীন খাদ্য তালিকার কুফল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৪৮

ডা. তানজিয়া নাহার তিনা

শরীরের বাড়তি ওজনের জন্য শর্করা ও চর্বিজাতীয় খাবার অনেকাংশে দায়ী। আর তাই দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাবার অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু কিছু দিনের জন্য ঠিক থাকলেও এই শর্করাবিহীন খাদ্য তালিকা শরীরে পড়ে বিরূপ প্রতিক্রিয়া। শুধু আমিষ গ্রহণ সুষম খাদ্য হতে পারে না। প্রতিদিনের শর্করা শক্তির অন্যতম উত্স। একজন মানুষের প্রতিদিন মোট ক্যালরির ৫০ থেকে ৬০ ভাগ শর্করা থাকা উচিত। তবে যারা অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে চান তাদের ক্ষেত্রে থাকা দরকার ৩৫ থেকে ৪০ ভাগ। তবে এর চেয়ে কম কিংবা একদমই শর্করা গ্রহণ না করা উচিত নয়। এতে শরীরের বিপাক ক্রিয়া থেমে যায়। ফলে কিটোন বডি নামে শরীরের ক্ষতিকর পদার্থ উত্পন্ন হয়। যার বিরূপ প্রভাব পড়ে শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গের উপর। আবার অতিরিক্ত শর্করা শরীরের চর্বি হিসেবে জমা হয়ে ওজন বাড়িয়ে ফেলে। তাই সুষম খাদ্য তালিকায় সব ধরনের খাদ্য উপাদান পরিমিত পরিমাণে থাকতে হবে। কোনো উপাদানই একেবারে বাদ দিয়ে দেওয়া যাবে না।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ