বিপদের মুখে দলের হাল ধরতে পারলেন না সাকিব আল হাসান। ১০ রান করে মুজিব উর রহমানের বলে আউট হন তিনি। ২৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের পর একই ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় আফগানিস্তান। রায় তাদের পক্ষে যায়। তামিমের পর সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ৫ বলে তিন রান করে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন তিনি। বোল্ড হয়ে ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। ৫ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। টসে জিতে প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলতে পারেনি সফরকারীরা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন নাজিবুল্লাহ জাদরান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এছাড়া তাসকিন, সাকিব ও শরিফুল যথাক্রমে ২টি করে উইকেট নিয়েছেন। অন্য একটি উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ।

টাইগারদের লক্ষ্য ২১৬