করোনায় একদিনে মারা যাওয়া ৫ জনই ঢাকা বিভাগের 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৭

দেশে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শুধু ঢাকা বিভাগে এই ৫ জনের মৃত্যু হয়েছে। অন্য বিভাগের কেউ মারা যায়নি। এ সময় করেনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের। বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জন। 

করোনায় মৃতদের দাফন করা হচ্ছে। ছবি: সংগৃহীত

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম