ব্ল্যাক সোলজার ফ্লাই প্রায় সর্বভুক প্রাণী হিসেবে পরিচিত৷ শুধু খাবারের অবশিষ্ট অংশ নয়, এমনকি মলও খেয়ে নেয় এই প্রাণী৷ প্রচণ্ড পেটুক হিসেবে সেগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যে নিজেদের ওজনের ৬ হাজার গুণ বেশি আকার ধারণ করতে পারে।
সুড়ঙ্গের মধ্য দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে ব্ল্যাক সোলজার ফ্লাই প্রজাতির মাছি প্রজনন ক্রিয়ায় লিপ্ত হয়। পোকামাকড় পালনের ক্ষেত্রে হাইনরিশ কাৎসের জুড়ি মেলা ভার।
ব্ল্যাক সোলজার ফ্লাই প্রায় সর্বভুক হিসেবে পরিচিত৷ শুধু খাবারের অবশিষ্ট অংশ নয়, এমনকি মলও খেয়ে নেয় সেই প্রাণী। প্রচণ্ড পেটুক হিসেবে সেগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যে নিজেদের ওজনের ৬ হাজার গুণ বেশি আকার ধারণ করতে পারে।
ইউরোপীয় খাদ্য নিরাপত্তা দপ্তরের স্টেফান ডে কেয়ারস্মেকার বলেন, ‘‘পোকাগুলি নিজস্ব খোরাকের মধ্যেই থাকে। তাই সেই খোরাক এবং চূড়ান্ত পণ্য হিসেবে পোকার প্রোটিনের মধ্যে বিষক্রিয়ার ঝুঁকি এড়ানো আবশ্যক।
