ইউক্রেনের শহর নয়, সামরিক সরঞ্জামে হামলা হচ্ছে: রাশিয়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কার মধ্যেই কিয়েভে বিস্ফোরণের খবর সামনে এলো। তবে রাশিয়ার দাবি, হামলা শহরে করা হচ্ছে না। বিভিন্ন সামরিক সরঞ্জাম লক্ষ্য করা হামলা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের কোনো শহরে হামলা করা হচ্ছে না। বিভিন্ন সামরিক অবকাঠামো, এয়ার ডিফেন্স সিস্টেম ও ইউক্রেনীয় বিমান বাহিনীর অত্যাধুনিক অস্ত্রাগারে হামলা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন।

বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন গণমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

ইত্তেফাক/টিআর