ইউক্রেনের ওডেশা শহরে ক্ষেমণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ইউক্রেনের দক্ষিণ ওডেশার আঞ্চলিক কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার এক ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের আরেক শহর ব্রোভারিতে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এটি দেশটির রাজধানী কিয়েভের কাছে।
ইউক্রেন পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। এছাড়া দেশটি জানিয়েছে, রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিক ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন। এর পর থেকেই মূলত ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তথ্যসূত্র: বিবিসি, এনডিটিভি।
