ফারহান আখতারের বিয়েতে নাচলেন দুই মেয়ে!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৭

২০০০ সালে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানিকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে সেই সংসারে দুই কন্যার বাবা তিনি। ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

গেল ১৯ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দন্ডেকরের সঙ্গে অদ্ভুত এক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ফারহান। খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে একে অপরের দিকে তাকিয়ে শপথ বাক্য উচ্চারণ করে নতুন জীবন শুরু করেন নবদম্পতি।

শোনা গিয়েছিল, বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত থাকবেন দুই মেয়ে শাক্য ও আকিরা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বাবার বিয়ে দেখতে হাজির হয়েছিলেন দুই মেয়ে। শুধু তাই নয়, বাবার বিয়েতে জমিয়ে নাচতেও দেখা গেছে দুই মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নাচের ছবি ভাইরাল।

ফারহান আখতার ও শিবানী দন্ডেকরের বিয়ে। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, অধুনা ভবানির সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল ও সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন তারা। এই মুহূর্তে লিভ-ইন সম্পর্কেই ছিলেন এই জুটি। এবার প্রেমকে পরিণয়ে রূপ দিলেন নবদম্পতি।

ইত্তেফাক/বিএএফ