ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা। তিনি রুশ বাহিনীর এই হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হামলার সঙ্গে তুলনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক টুইটে দিমিত্রো কুবেলা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এই এলাকায় হামলা করে। আমরা তাদের হারিয়েছি। এখন হামলা করছে রুশ বাহিনী, আমরা তাদেরও হারাবো।
তিনি আরও বলেন, পুতিনকে থামান। সবার মাঝে সম্পর্ক আরও শক্তিশালী সম্পর্ক করা হোক। রাশিয়াকে ‘লাথি’ মেরে সব জায়গা থেকে বের করে দেওয়া হোক।
