সবাই ভেবেছিল আরও একটি সেঞ্চুরি হতে যাচ্ছে। কিন্তু হতাশ করলেন মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৮৬ রানের সময় ফারিদ আহমেদের একটি বাউন্সার বল আপারকাট করতে গিয়ে বাউন্ডারিতে দাঁড়ানো ফজল হক ফারুকির হাতে ক্যাচ তুলে দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
এর মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু ঘটলো। এর আগের বলেই ফিরে গেছেন সেঞ্চুরিয়ান লিটন দাসও। আউট হওয়ার আগে তিনি ১২৬ বল মোকাবিলায় ১৩৬ রান করেছেন। তার ইনিংসে ২টি ছক্কা ও ১৬টি চারের মার ছিল। ফারুকির বলে মুজিব উর রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এই রিপোর্ট লেখার সময় ৪৮ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯৬ রান। এই মুহূর্তে ৯ রানে ব্যাট করছেন আফিফ হোসেন। অপরপ্রান্তে ২ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
