খাগড়াছড়িতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৫

খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়া নামক এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম তন বিহারী চাকমা (৫৫)। সে সাতভাইয়া পাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে এই বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলতে রাজি হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম