'রাশিয়ার ১ হাজার সেনাকে হত্যা করেছে ইউক্রেন'  

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৭

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বলেছে, এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেশটির এই মন্ত্রণালয় আরও জানায়, 'রাশিয়ার সৃষ্টির পর থেকে কোনো সশস্ত্র সংঘাতে দেশটি এত বেশি হতাহতের শিকার হয়নি।'  

এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা পশ্চিম দিক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভকে অবরুদ্ধ করেছে। এছাড়া কিয়েভের বাইরে হোস্টোমেল বিমানবন্দর তারা দখল করে নিয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিজ্ঞা করেছেন, তিনি কিয়েভেই অবস্থান করবেন। পরিবারও দেশ ছেড়ে পালাবে না। 

এছাড়া তিনি বলেন, শত্রুরা তাকে টার্গেট লিস্টের এক নম্বরে রেখছে। এরপরের নম্বরে আছে আমার পরিবার।

ইত্তেফাক/এসআর