আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় বনানীতে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও আছরের নামাজের পর কলাবাগানে লেকভিউ জামে মসজিদ, লেক সার্কাস কলাবাগানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে জগন্নাথপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বৃটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মুজিব নগর সরকার প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং প্রবাসী বিপ্লবী সরকারের রাজনৈতিক উপদেষ্টা ও ভ্রাম্যমাণ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
