বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে শতভাগ স্বচ্ছতা থাকবে : শি জিনপিং

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০০:৩৫

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে শতভাগ স্বচ্ছতা বজায় থাকবে। তিনি বলেছেন, প্রকল্প হবে সবুজ ও টেকসই। রাজধানী বেইজিংয়ে ‘বেল্ড অ্যান্ড রোড’ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট শি জিনপিং এসব কথা বলেন। তিনি বিভিন্ন সমালোচনাকে নাকচ করে বলেন, এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে সংযোগ এবং অংশীদারিত্ব বাড়াতে। প্রেসিডেন্ট শি বলেন, এই প্রকল্পে কারো একক প্রভাব থাকবে না। সবার সুযোগ-সুবিধার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। চীনের সঙ্গে এশিয়া এবং ইউরোপকে সংযোগ করতে বিপুল অর্থ ব্যয়ের এই প্রকল্প হাতে নিয়েছে বেইজিং। -রয়টার্স