লাহোরকে প্রথমবার পিএসএল শিরোপা এনে দিলেন শাহিন আফ্রিদি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন দলটি এবারই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে ওঠেছে। আর তাতেই বাজিমাত। রবিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সকে ৪২ রানে হারিয়েছে লাহোর।

এদিন, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের বড় স্কোর দাঁড় করায় লাহোর কালান্দার্স। সর্বোচ্চ ৬৯ রান করেছেন মোহাম্মদ হাফিজ। এছাড়া ৪১ ও ডেভিড ভিসা ২৮ রান করেন। মুলতানের বোলারদের মধ্যে আসিফ আফ্রিদি ৩টি উইকেট নেন।

জবাবে ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ বল বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতান সুলতান্স। ৩৬ রান করেন অধিনায়ক ও ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া খুশদিল শাহ ৩২ ও টিম ডেভিড ২৭ রান করেন। লাহোরের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ৩টি এবং মোহাম্মদ হাফিজ ও জামান খান ২টি করে উইকেট নেন।

ইত্তেফাক/টিএ