দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় এ সময়ে ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
এর আগে গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। আর একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৬৪ জনের।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
