নালিতাবাড়ী উপজেলায় অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে কৃষক ইদ্রিস আলী হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আটজন গ্রেফতার হলেও মামলার প্রধান আসামি যোগানিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গ্রেফতার আটজন হলেন- হবির ২য় স্ত্রী শাহানাজ আক্তার (৪৫), ৩য় স্ত্রী আমেনা খাতুন ঝর্না (৩২)। অন্যরা হলেন- রাহুল মিয়া (২২), ওসমান আলী (৪০), হারেজ আলী (৪৫), মাজব আলী মঞ্জু মিয়া (৩৫), ছুরমাহমুদ (২৫) ও সূর্যি বেগম ময়না (৫৫)।
