কালিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৯:৩২

কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লারহাট এলাকা থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, আঠারোব্যকি নদীর পাশে লাশটি পড়ে ছিল। গলিত লাশ চেনার কোনো উপায় নেই। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। পরনে কালো রংয়ের বোরকা আছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।