টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই জনের অভিষেক

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪:৫৭

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে।

বাংলাদেশ দলে আজ দুই জনের অভিষেক হচ্ছে। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন ওপেনার মুনিম শাহরিয়ার। অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার মাঠে নামছেন মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। তিনি এর আগে টেস্ট ও ওয়ানডেতে খেলেছেন। এবার ছোট ফরম্যাটেও জায়গা করে নিলেন।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নাজিবউল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি ও ডারউইশ রাসূলি।

ইত্তেফাক/টিএ