ক্রমাগত আক্রমণ, আহতদের উদ্ধার করা যাচ্ছে না: মারিউপল মেয়র

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪:৪১

কৃষ্ণসাগরের উপকূলবর্তী ইউক্রেনের শহর মারিউপলে একের পর এক হামলা করছে রাশিয়া। যার কারণে সেখানে আহতদের উদ্ধারে ব্যাঘাত ঘটছে বলে দাবি করেছেন শহরের মেয়র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক ঘোষণায় তিনি বলেন, বিল্ডিং ও রাস্তা থেকে আমরা আহতদের উদ্ধার করতে পারছি না। একের পর এক হামলা করে যাচ্ছে রুশ বাহিনী।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় মারিউপলে মানুষকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে। 

ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, মারিউপল এখনো দখল করতে পারেনি রুশ সেনারা। শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে।

ইত্তেফাক/টিআর