চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:৪০

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সহড়াগাছি গ্রামের আলতাব হোসেনের ছেলে মোসলেহ উদ্দিন (৫১) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৬১)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৬ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টংপাড়া এলাকা থেকে হেরোইনসহ আটক হন মোসলেহ উদ্দিন ও আব্দুস সামাদ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপরিদর্শক ওসমান গণি ওই বছরের ৩০ এপ্রিল মোসলেহ উদ্দিন ও আব্দুস সামাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

 

ইত্তেফাক/ইউবি