ভালোবাসা কেন ভালো থাকে না 

আপডেট : ০৩ মার্চ ২০২২, ২০:৩৩

মানুষ পরিবর্তনশীল। তাই মানুষে মানুষে গড়ে ওঠা সম্পর্কও পরিবর্তন হয়। সময়ের পালাবদলে গভীর প্রণয়ের বাঁধ অনেক ক্ষেত্রে ভেঙে যায়। তখন শুরু হয় প্রেমের সম্পর্কে টানাপোড়েন। 

সম্পর্ক একটা লম্বা রেস। এই রেসে এমন অনেক বাঁক আসে যা একেবারেই অনভিপ্রেত। এক্ষেত্রে বসে থাকা যাবে না, রেসে টিকে থাকতে এগিয়ে যেতে হবে। খুঁজতে হবে সমাধান, ভাঙা সম্পর্ককে জোড়া দিতে।

ভালোবাসার সম্পর্ক কিছু দিন যাওয়ার পর মুগ্ধতা কমতে শুরু করে। সামনে আসে একের পর সমস্যা। তখন প্রতিটি মানুষেরই উচিত এই সমস্যাকে যতটা সম্ভব কাটিয়ে ওঠার। অনেক সময় সম্পর্কে অনিশ্চয়তা কাজ করে। এই অনিশ্চয়তার কারণে ভালোবাসা অনেকটাই দূরে চলে যেতে পারে। এর ফলে দেখা দিতে পারে ডিপ্রেশন, উদ্বেগসহ অন্যান্য সমস্যা। তাই প্রতিটি মানুষকে অবশ্যই থাকতে হবে সতর্ক। ভালোবাসার সম্পর্কে অনিশ্চয়তা গ্রাস করলে কয়েকটি উপায়ে সমাধান করতে পারেন।

সম্পর্ক একটা লম্বা রেস। এই রেসে এমন অনেক বাঁক আসে যা একেবারেই অনভিপ্রেত

কারণ খুঁজে বের করুন: প্রথমে কেন এমন সমস্যা হচ্ছে, এ বিষয়টাটির সঠিক কারণ খুঁজে বের করুন। যদি বুঝতে পারেন, কেন সমস্যা হচ্ছে, তবেই সে সমস্যার সমাধান করতে পারবেন। কারণ না জেনে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তাই সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে, এই বিষয়টি নিজেই খুঁজে বের করুন। 

মনের কথা বলুন: আপনার মনে যে অনুভূতি রয়েছে সেটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এমনকী নিজের সঙ্গীকেও অনুভূতির কথা বলতে হবে। এক্ষেত্রে নিজের মনে কথা লুকিয়ে রাখলে কোনো লাভ হবে না। তাই অবশ্যই নিজের মনের কথা জানাতে হবে। 

সঙ্গীকে সময় দিন: একান্তে দুজনে কথা বলুন। কথা না বলতে পারলে নিজেদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে একান্তে কথা বলা জরুরি। ভালোবাসা বেঁচে ওঠলে আপনারা থাকবেন ভালো। 

বন্ধুদের কথা শুনুন: এখন আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময়ে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই নিজের বন্ধুদের সাহায্য নিতে হবে। খুব কাছের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন নিজের সমস্যার কথা। তাদের মতামত শুনুন। তবেই ভালো থাকতে পারবেন।

নিজেকে বোঝান: আমাদের মাথার ভেতরেই লুকিয়ে থাকে যত সমস্যা। তাই আপনি অবশ্যই নিজেকে বোঝানোর জন্য তৈরি হোন। নিজেকে বোঝান কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে এই সমস্যার সমাধান করা যায় ইত্যাদি।

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন