ঘুমের আগে ত্বকের যত্ন 

আপডেট : ০৩ মার্চ ২০২২, ২১:৩২

সারাদিনের ব্যস্ততায় ত্বক হারায় তার স্বাভাবিক উজ্জ্বলতা। কর্মক্ষেত্রে পরিশ্রম, পথের ধুলাবালি, মানসিক ধকলে ত্বক লাবণ্য হারিয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকে। অফিস থেকে ফিরে ক্লান্তিতে ত্বকের সঠিক যত্ন নিতে পারেন না অনেকেই। কিন্তু সুস্থ, সতেজ, প্রাণবন্ত ত্বক ধরে রাখতে কিছুটা হলেও যত্ন নিতে হবে রাতে ঘুমের আগে। এর ফলে ত্বক থাকবে কোমল ও মসৃণ।  

  • বাসায় ফিরে প্রথম কাজ হলো মেকআপ তুলে ফেলা, সামান্য কাজল, লিপস্টিক লাগানো থাকলেও তা না তুলে ঘুমাতে যাওয়া ত্বকের জন্য স্বাস্থ্যকর নয়।
  • মেকআপ তোলার পর ভালোভাবে মুখ পরিষ্কার করে নেবেন। হালকা কোনো ফেসওয়াশ ব্যবহার করলে সবচেয়ে ভালো। এরপর কোনো টোনার ব্যবহার করতে পারেন। বাজার থেকে কেনা টোনার তো ব্যবহার করাই যায়, তবে ত্বকের যত্ন নিতে পারেন ঘরোয়া ভাবেও। গোলাপ জল কিংবা শসার রস দিয়ে তৈরি টোনার রাতে মাখলে ত্বক কোমল থাকে। 
  • টোনার মেখে মিনিট পাঁচেক পর হাত ও মুখ ময়শ্চারাইজ করতে ভুলবেন না। রাতে ঠোঁট পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমালে ঠোঁট শুকাবে না। ঘুমের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিলে বলিরেখা পড়ার আশঙ্কা কম থাকে। আর ঘুমানোর আগে অবশ্যই চুল আঁচড়ে নেবেন। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন