পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ, সম্পাদক রাসেল

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:০৬

প্রবাসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দ্বিতীয় মেয়াদে ২০২২-২০২৩ সালের জিন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি)  লিসবনের একটি রেস্তোরাঁয় সাধারণ সভার মাধ্যমে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

সভায় ঢাকা পোস্টের পর্তুগাল প্রতিনিধি ফরিদ আহমেদ পাটোয়ারী সভাপতি এবং এটিএন বাংলার রাসেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

নতুন কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন- জহুরুল ইসলাম মুন (যমুনা টিভি), তারিকুল হাসান আশিক (সময় টিভি), এফআই রনি (বিডি স্টার)। সহ-সাধারণ সম্পাদক পদে নতুন দায়িত্ব পেয়েছেন- মনির হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন), আনোয়ার এইচ খান ফাহিম (চ্যানেল ২৪), শহীদ আহমদ (দৈনিক ডাক বাংলা)।সাংগঠনিক সম্পাদক-শাহ মোহাম্মদ তানভীর আহমদ (চ্যানেল এস এবং বাংলা নিউজ ২৪) ও সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ। 

তাছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা), প্রচার সম্পাদক মো. এনামুল হক (একুশে টেলিভিশন), দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন (আটলান্টিক টেলিভিশন), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী ও অভিবাসন বিষয়ক সম্পাদক আবু সাঈদ (জাগো নিউজ) কে করা হয়েছে। 

পাশাপাশি কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সদ্য বিদায়ী সভাপতি- রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন), বেলাল আহমেদ (এনটিভি ইউকে), রাহিব ফয়সল ও শওকত আলম।

ইত্তেফাক/এমআর