পিরোজপুরের কাউখালীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪মার্চ) বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-উপজেলার চিরাপারা গুচ্ছগ্রামের দুলাল মৃধার ছেলে বাপ্পী মৃধা (২৪) এবং নিলতী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২০)।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাপ্পী এবং মেহেদী কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার নির্মাণাধীন ভবনে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এ সময় তাদেরকে আটক করা হয়।
