ইউক্রেনে টানা নবম দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে আজ শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার সেনারা নারীদের ধর্ষণ করছে।
তবে এই দাবির পক্ষে কুবেলা কোনো প্রমাণ দেখাতে পারেন নি। এছাড়া রয়টার্সের পক্ষ থেকে নিরপেক্ষভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
লন্ডনের চ্যাথাম হাউসে এক অনুষ্ঠানে কুলেবা বলেন, যখন আপনার শহরে বোমা পড়ে, যখন সেনারা দখলকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে, এমন বহু ঘটনা আছে। দুর্ভাগ্যবশত, যখন রুশ সেনারা ইউক্রেনের শহরগুলোতে নারীদের ধর্ষণ করে- তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন।'
কুবেলা আরও বলেন, 'কিন্তু এটিই সভ্যতার একমাত্র হাতিয়ার যে শেষ পর্যন্ত যারা এই যুদ্ধকে সম্ভব করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।'

পুরো ইউক্রেনের দখল চান পুতিন: ম্যাক্রোঁ