শরণার্থীদের চাপের মুখে পোল্যান্ড

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০০:২৮

১০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়ায় চাপের মুখে পড়েছে দেশটি। রাশিয়ার আগ্রাসনের প্রথম সপ্তাহে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্য ভয়েজ অব আমেরিকা।

জাতিসংঘের মতে, ৫ লাখেরও বেশি মানুষ পোল্যান্ডে পাড়ি দিয়েছে। আরও ১০ লাখ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। ইইউ ধারণা করছে যে, আগামী সপ্তাহগুলোতে ৭০ লাখ ইউক্রেনিয়ান দেশত্যাগ করতে পারে। 

পোল্যান্ডে ইতোমধ্যেই অনেক আশ্রয়প্রার্থী রয়েছে এবং অনেক শরণার্থী বন্ধু বা পরিবারের সাথে থাকছে। অন্যদের স্কুল, হোটেল এবং গুদামে স্থাপিত আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

কিন্তু এটাই সম্পূর্ণ চিত্র নয়। অনেক ইউক্রেনে যুদ্ধ করতে বাড়ি ফিরে যাচ্ছে।

ইত্তেফাক/এএইচপি