সফরকারী আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে। এই ম্যাচ জিতলে সিরিজ এবং হোয়াইটওয়াশ দুটোই নিশ্চিত হবে বাংলাদেশের।
অনুশীলনে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তাকে ছাড়াই বড় জয় পেয়েছে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে আজ একাদশে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। এটা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। অন্যদিকে, মুশফিককে জায়গা দিতে সাইড বেঞ্চে বসতে হয়েছে ইয়াসির আলি রাব্বিকে।
আফগানিস্তান একাদশেও দুই পরিবর্তন আনা হয়েছে। একাদশে সুযোগ পেয়েছেন উসমান গনি ও শরাফউদ্দিন। ফলে বাদ পড়তে হয়েছে মুজিব উর রহমান ও কায়েস আহমেদকে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), উসমান গনি, ডারউইশ রাসূলি, নাজিবউল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও শরাফউদ্দিন।
