রাজধানীর দক্ষিণখানে বস্তিতে আগুন

আপডেট : ০৫ মার্চ ২০২২, ২১:৪৬

রাজধানীর দক্ষিণখানের মধুবাগে একটি বস্তিতে আগুন লেগেছে। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মধুবাগের মাস্টারপাড়া কবরস্থানের পাশে ইউনুসের বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে মধুবাগের ইউনুসের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট  রাত পোনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।   

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি