লঞ্চের ধাক্কায় নিখোঁজ ২ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৫৪

পটুয়াখালীর কারখানা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ দুই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি চর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীরা হলেন- নোয়াখালীর মো. মনির ও মো নুরুল আমিন।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কারখানা নদীর পশ্চিম তীরে সন্তোষদি এলাকায় লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : টাঙ্গাইলে বাসে ছিনতাইকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আটক

মুরাদিয়া ইউপি চোয়ারম্যান মো. জাফর উল্লাহ স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-৮ লঞ্চটি ঝিলনা নদীতে বাক নেয়ার সময়  মহিশ বোঝাই একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারের ছাদ থেকে ছিটকে নদীতে পড়ে দুই ব্যবসায়ী নিখোঁজ হন।

 

ইত্তেফাক/ইউবি