ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৬৯

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৬:২১

রাজধানীতে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১৮ গ্রাম (৩১০ পুরিয়া) হেরোইন, ২ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ লিটার দেশি মদ ও ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

আরো পড়ুন: শ্রীলংকা থেকে ফেরত আসা ১১ শ্রমিকের জঙ্গি সংশ্লিষ্টতা মিলেনি

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এমআই