চাটখিলে ১ হাজার শিক্ষার্থী পেলো ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬:২২

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ হাজার শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’ নামক গ্রন্থটি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (০৬ মার্চ) সকালে চাটখিল উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার সভাপতিত্বে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটিভ গ্রুপের সত্ত্বাধিকারী, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু ও রোজিনা আক্তার রোজি, থানা অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া প্রমুখ। 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়। 

ইত্তেফাক/ ইআ