টানা ১১ দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত। দেশ দুইটির মধ্যে সংঘাত বন্ধে পশ্চিমা বিশ্বের অনেক নেতাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ খবর পাওয়া যায় নি। এরি মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ রবিবার (৬ মার্চ) ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, টেলিফোনে কথা বলার সময় এরদোয়ান ইউক্রেনে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য পুতিনকে আহ্বান জানিয়েছেন।
এদিকে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্কাই নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে রাব বলেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাতে ব্যর্থ হন, সেজন্য বন্ধু দেশগুলোর কৌশলগত মনোভাব দেখানো উচিত।
