আমাদের দেশে অধিকাংশ মানুষই তিনবেলা খেয়ে থাকেন। সকাল-দুপুরের খাবার সবাই কাছাকাছি সময়ে খেলেও রাতের খাবারে সময়টাতে অনেকে দেরি করেন। ব্যস্ততার কারণে রাত দশটার আগে ডিনার বা রাতের খাবার খান এমন লোক শহরে খুব কমই পাওয়া যাবে।
রাত ৮টার মধ্যে রাতে খাবার খেয়ে নেওয়া ভালো। মানে, ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে। শুধু সময় জানলেই হবে না, কী ধরনের খাবার খাবেন সেটাও জেনে রাখা দরকার। রাতে হালকা ধরনের খাবার খাওয়াই ভালো। মানে এমনভাবে খেতে হবে যেটা হবে সারাদিনের সব থেকে কম খাবার।
- সন্ধ্যার পর থেকে পানিজাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে কারও যদি রাত জেগে কাজ করতে হয় তাহলে সালাদ, জুস বা স্যুপজাতীয় খাবার খেতে পারেন। ভাত বা রুটি না খাওয়াই ভালো। কারণ এতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে।
- মনে রাখবেন সকালে ভরপেট, দুপুরে মোটামুটি, আর সন্ধ্যার পর অল্প খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই সব সময় চেষ্টা করবেন রাতে দেরি করে না খেতে। দীর্ঘদিন রাতে দেরি করে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। রাতে দেরি করে খেলে ঢেকুর ওঠা, গলা জ্বালা করা, মাথাব্যথা ও ফুসফুসে প্রদাহ হতে পারে। এমনকি খাদ্যনালির ক্যানসারও হতে পারে।
