ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা বলেছেন, বিভিন্ন দেশ থেকে অন্তত ২০ হাজার বিদেশী ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবেদন করেছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ মার্চ) ইউক্রেনে এসে যুদ্ধে অংশগ্রহণের জন্য বিশেষ একটি ফর্ম ছেড়েছিলো সরকার। সেখানে অন্তত ২০ হাজার বিদেশী আবেদন করেছেন বলে জানা গেছে।
এক অনলাইন সংবাদ সম্মেলনে কুবেলা বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য অন্তত ৫২টি দেশ থেকে আবেদন এসেছে।
তবে কোন কোন দেশ থেকে আবেদন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কুবেলা।
